জমি দখল
কুয়াকাটায় আ.লীগ নেতার ‘দখলে’ থাকা জমি ও মার্কেট নিজেদের দাবি বিএনপির
পটুয়াখালীর কুয়াকাটায় আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র আবদুল বারেক মোল্লার দখলে থাকা জমি ও মার্কেট নিজেদের দাবি করে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি নেতারা। শুক্রবার সকালে কুয়াকাটা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিতর্কিত ওই জমি ও কার্যালয় উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন পৌর বিএনপির সভাপতি আবদুল আজিজ মুসুল্লী।
মহিপুরে জমি দখল ও হামলার অভিযোগ, প্রবাসীর পরিবারের সংবাদ সম্মেলন
পটুয়াখালীর মহিপুরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পৈত্রিক ও ক্রয়কৃত জমি দখল, প্রাণনাশের হুমকি, চাঁদাবাজি এবং হামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে এক প্রবাসী পরিবার। বৃহস্পতিবার কুয়াকাটা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রশাসনের হস্তক্ষেপ ও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান ভুক্তভোগীরা।
টুঙ্গিপাড়ায় জমি দখলের চেষ্টা ও হত্যা হুমকি: বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক দখলের পাঁয়তারা, হামলা এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা। অভিযুক্ত প্রভাবশালী চক্রের হাত থেকে নিজের জমি রক্ষা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
ময়মনসিংহে দুই ভাইয়ের বিরুদ্ধে এক কোটি টাকার জমি দখলের অভিযোগ
ময়মনসিংহ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের গোহাইলকান্দি দারোগাবাড়ি এলাকায় প্রায় এক কোটি টাকা মূল্যের জমি ভুয়া দলিলের মাধ্যমে দখল করার অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন ছাইফুল ইসলাম ও সিরাজুল ইসলাম। তারা দুজনই রুস্তম আলীর ছেলে।
রূপগঞ্জে যুবদল-আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুজিবুর রহমান নামে এক যুবদল নেতা ও হরি আনন্দ নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে উপজেলার দক্ষিণবাগ এলাকায় ওই দুই নেতা সরকারি জমি দখল করে ঘর নির্মাণ করতে গেলে স্থানীয় এলাকাবাসী বাধা দেন।
বিধবার জমি দখলে চাঁদা দাবি, অভিযুক্ত জামায়াত নেতা ও ইউপি সদস্য
ফরিদপুরের সালথা উপজেলায় মোছাম্মাদ নিলুফা ইয়াসমিন (৫৫) নামে এক বিধবা নারীর জমি দখল করে কাজে বাধা দেওয়া ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতা, ইউপি সদস্য ও একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে।